1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আনসার বাহিনীর অভিযানে ১২ লিটার দেশীয় মদ উদ্ধার প্রসূতি মায়ের জীবন রক্ষায় উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন এর রক্তদান নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশনে নরসিংদীর কৃতী সন্তান নির্বাচিত

  • আপডেট সময়: সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৪৪৩ জন দেখেছেন

সুমন পাল ঃ

বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচন – ২০২২ গত ২০ মার্চ রোববার অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এবারের নির্বাচন খুবই প্রতিযোগিতাপূর্ন ও উৎসব মুখর পরিবেশে সারাদেশের সকল সরকারি কলেজ, শিক্ষা বোর্ড, দপ্তর, অধিদপ্তর এবং শিক্ষা ক্যাডারের কর্মরত প্রতিষ্ঠানে একযোগে সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পূর্ন হয়। গত ২৫ মার্চ নির্বাচিতদের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী ও ইডেন কলেজ ঢাকায় কর্মরত রেহেনা পারভীন নেতৃত্বাধীন প্যানেলে মনোনীত হয়ে নরসিংদীর কৃতী সন্তান সরকার আওলাদ হোসেন নির্বাহী সদস্য পদে( কুমিল্লা – নোয়াখালী বিভাগ) হতে বিপুল ভোটে নির্বাচিত হন। সরকার আওলাদ হোসেন ৩৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০১৬ সালে শিক্ষা ক্যাডারের যোগদান করেন। বর্তমানে তিনি নোয়াখালীর চৌমুহনী সরকারি সালেহ আহমেদ(এস.এ) কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগে কর্মরত আছেন। তিনি চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ টিচার্স কাউন্সিলের যুগ্ম সম্পাদক ও ৩৪তম বিসিএস অল ক্যাডার এসোসিয়েশনের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি তাঁর নিজ বাড়ি নরসিংদীর মাধবদী থানাধীন পাকুরিয়া গ্রামে হাজী মমতাজ উদ্দিন ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা বিস্তার ও মানবিক সমাজ গঠনে সামাজিক কর্মকান্ডে ভূমিকা পালন করছেন। উল্লেখ্য, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মোঃ শাহেদুল খবির চৌধুরী, সভাপতি এবং মোঃ শওকত হোসেন মোল্লা, মহাসচিব হিসেবে নির্বাচিত হন। ##

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.