1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন নরসিংদীর সাংবাদিক মাহবুবুর রহমান।

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৪৯৫ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি: সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন নরসিংদীর সাংবাদিক মাহবুবুর রহমান। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ১৯ বছর পূর্তিতে পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বিভিন্ন গুণী ও সাংবাদিকে সম্মাননা প্রদান করেন । এরই মধ্যে নরসিংদীর মোহনা টিভি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন এর জেলা প্রতিনিধি ও নরসিংদী প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশে সাংবাদিক ক্রাইম সংগঠনের নরসিংদী জেলার সভাপতি মাহবুবুর রহমান কে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা মিরপুর ১০নং দৈনিক মাতৃজগত পত্রিকা ও বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠনের কার্যালয় সম্মাননা প্রদান করেন তিনি।
খান সেলিম রহমান বলেন, জনদূর্ভোগ ও সরকারের উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত সুন্দর সুন্দর রিপোর্ট করেছেন নরসিংদীর সাংবাদিক মাহাবুবুর রহমান। তার প্রতিটি রিপোর্ট আমি দেখেছি সত্যি মাহবুবুর রহমান সম্মাননা পাওয়ার দাবিদার । তাই আমি তাকে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা দিয়েছি। আমি আশা করি সাংবাদিক মাহবুবুর রহমানের মতো অন্যান্য সাংবাদিকরাও সাধারণ মানুষের জনদুর্ভোগ ও সরকারের উন্নয়ন সহ সকল বিষয় সুন্দর সুন্দর রিপোর্ট উপস্থাপন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মাতৃজগত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম সহ বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.