1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

মাধবদীতে প্রদীপ প্রজ্জ্বলন করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৪৬১ জন দেখেছেন

সুমন পালঃ

একাত্তরের মহান বিজয়ের প্রাক্কালে পাক বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সমগ্র মাধবদীব্যাপী সকল সরকারি দপ্তরসমূহের অংশগ্রহনে স্ব স্ব কার্যালয়ের সামনে প্রদীপ প্রজ্বলন করা হয়।

আজ ১৪ ডিসেম্বর মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মাধবদী পৌর ভবনের সামনে মোমবাতি প্রজ্বলন করে দেশের তরে জীবন উৎসর্গ করা সূর্যসন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

সন্ধ্যা ৬ঃ৩০ মিনিট হতে ৬ঃ৩২ মিনিট পর্যন্ত শহীদদের প্রতি সম্মান জানান মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক, মাধবদী থানার অফিসার ইনচার্জ হাজী মোঃ সৈয়দুজ্জামান, মাধবদী শহর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ আওয়ামীলীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মাধবদী পৌরসভার কাউন্সিলর বৃন্দ, পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ##

সুমন পাল মাধবদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.