1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

মাধবদীতে মিশু ছিনতাইকারীদের হাতে প্রাণ গেল শিশু অন্তরের

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৪৭৪ জন দেখেছেন

প্রতিনিধি নরসিংদী ঃ মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের খিলগাঁও গ্রামের কামাল এর ছেলে অন্তরের লাশ মিললো ডুবাতে।
অন্তরের মামা রাসেল ও এলাকাবাসী জানান, অন্তর (১৩) মিশু চালাত। দরিদ্র পরিবারে কামাল ও রাহিমা এর আদরের সন্তান ছিল অন্তর। তিন ভাই আর দুই বোনের মধ্যে অন্তর তৃতীয়। পরিবারের স্বচ্ছলতা ও একটু সুখের আশায় মিশু চালাত সে। গতকাল বুধবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রতিদিনের মতো মিশু নিয়ে রাস্তায় বের হয়ে যাত্রী নিয়ে চলাচল করে।
খিলগাঁও থেকে রাতে মুখোশ পড়া দুজন যাত্রী নিয়ে রাত আনুমানিক ৯টার দিকে বালাপুরের দিকে যায়। প্রতিদিনের ন্যায় সময় মত বাসায় না ফিরলে অন্তরের বাবা লোকজন নিয়ে খোঁজতে থাকে। অন্তর সাধারণত মোবাইল ব্যবহার করতো না। আত্মীয় স্বজনও সম্ভাব্য সব জায়গায় খোঁজে তার সন্ধান না পেয়ে আড়াই হাজার ও মাধবদী থানায় দুটি জিডি করেন।
পরে বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৪টায় অন্তরের লাশ মিলে ইউ. সি.বি. ইটাখোলার প্রায় ১০০গজ দক্ষিণের এক ডুবাতে।
খবর পেয়ে সাথে সাথেই ছুটে আসেন মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান।
পুলিশ লাশের সুরতহাল শেষে পোস্ট মর্টেম করার জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।
স্হায়ী ইউপি সদস্য উসমান বলেন,বিষয়টি জানার পর আমি অন্তরের বাড়িতে যাই এবং এমন ঘটানা সত্যিই হৃদয় বিধারক। আশা করি পুলিশ সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের খোঁজে বের করে আইনের আওতায় আনবেন।

মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান মোবাইলে বলেন, বিষয়টি জানার সাথে সাথেই আমি সঙ্গীয় ফোর্স নিয়ে নিহত অন্তরের বাড়িতে যাই এবং লাশের সুরতহাল করার নির্দেশ দেই।

সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বের করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।

এদিকে এলাকাবাসী জানান, অন্তর খুবই ভালো ছেলে ছিল। তার এমন মৃত্যুতে তার পরিবার ভেঙে পড়েছে। স্থানীয়রা আশাবাদী পুলিশ দ্রুত সময়ে প্রকৃত অপরাধীদের ধরে আইনের আওতায় আনবে।

অন্তরের নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.