1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

বর্নাঢ্য আয়োজনে পলাশে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩৯০ জন দেখেছেন

নাসিম আজাদ,পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ
বর্নাঢ্য আয়োজনে নরসিংদীর পলাশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে পৌর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে ঘোড়াশাল পৌর আওয়ামীলীগ কার্যালয় চত্বরে উপজেলা যুবলীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগ সভাপতি ও পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক শরীফ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস.এম শফি, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নবাব, সেলিম মিন্টু, ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সেলিম, উপজেলা যুবলীগ নেতা ও ডাঙ্গা ইউপি সদস্য রেজাউল করিম টিটু, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার রফিক ভূইয়া ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ শরীফ আহমেদ প্রমুখ।
আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

#
নাসিম আজাদ
১১.১১.২০২১

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.