1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

পলাশে প্রান্তিক কৃষক-কৃষানী বিনামূল্যে পেল সার ও বীজ

  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৪১৩ জন দেখেছেন

নাসিম আজাদ,পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃনরসিংদীর পলাশে রবি মৌসুমের জন্য প্রনোদনা হিসেবে ২৪০জন কৃষক-কৃষানীর মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী পি এ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজেদা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু নাদির এস এ সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, সহকারী কৃষি কর্মকর্তা সাধন চন্দ্র সরদার প্রমুখ।

অনুষ্ঠানে প্রনোদনা কর্মসূচীর আওতায় ফসলের আবাদ বৃদ্ধি করার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে গম,ভুট্টা, সূর্য মুখী,চিনা বাদাম,সরিষা, শীতকালীন পেয়াজ, মুগ,মসুর সহ রাসায়নিক সার বিতরণ করা হয়।

#
নাসিম আজাদ
০৯.১১.২০২১

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.