1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ

ঘোড়াশাল পৌর নির্বাচনে প্রচারনায় বাধাদানের অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট সময়: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৪৪৩ জন দেখেছেন

নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীর ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাহিদ হাসান ভূইয়ার নির্বাচনী প্রচারনায় বাধা ও সমর্থকদের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ অক্টোবর) সকালে পৌর এলাকার পলাশ মাদ্রাসা মাঠে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে কাউন্সিলর প্রার্থী জাহিদ হাসান ভূইয়া অভিযোগ করেন, নির্বাচনে প্রতিক পাওয়ার পর কর্মী সমর্থকদের নিয়ে প্রচারনা কাজে মাঠে নামেন তিনি। মাছে নির্বাচনী প্রচারনা কাজ পরিচালনার সময় প্রতিপক্ষ পাঞ্জাবী মার্কার প্রার্থী কবির আহমেদ এর সমর্থক রুহুল আমীন, মোস্তফা প্রফেসার ও কাউছার কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে জাহিদ হাসানের পক্ষে কাজ না করার জন্য বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছে। এছাড়া জাহিদের কর্মী সমর্থকদের কেউ মারা গেলে সামাজিক কবরস্থানে লাশ দাফনে বাধা দেয়া হবে প্রচার করে বেড়াচ্ছে পাঞ্জাবীর এই কর্মীরা।
এই ঘটনায় ঘোড়াশাল পৌর নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন কাউন্সিলর প্রার্থী জাহিদ হাসান ভূইয়া।
এসময় তার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.