1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

বিএমএসএফের উদ্যোগে তথ্য অধিকার দিবস উপলক্ষে সাংবাদিকতায় লীডারশীপ প্রশিক্ষণ সম্পন্ন

  • আপডেট সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৯ জন দেখেছেন

ঢাকা বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১: তথ্য অধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে সাংবাদিকতায় লীডারশীপ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সাংবাদিকদের মাঝে নেতৃত্ব তৈরীর উদ্দেশ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ সাংবাদিকতায় লীডারশীপ ট্টেনিংয়ের আয়োজন করে। এতে বিএমএসএফ’র বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ছাড়াও নেতৃত্বদানে আগ্রহী ৩০০ জন সাংবাদিক এতে অংশ নেন।

প্রশিক্ষণে অতিথি হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো: মিঠুন মিয়া,
সাইবারক্রাইম এ্যাওয়ার‌নেস ফাউ‌ন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপ‌তি কাজী মুস্তা‌ফিজ,মি‌ডিয়া‌ মিক্স ক‌মিউ‌নিকেশন্সের সিইও আব্দুল্লাহ হাসান, সমন্বিত উন্নয়ন কর্মসূচি, ব্র্যাকের ম্যানেজার খালেদা আক্তার লাবনী, বিএমএসএফ’র আইটি বিভাগের সম্পাদক তাওহীদ, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক আবুল হাসান বেলাল।

প্রশিক্ষণে কেন্দ্রীয় যুগ্ম-সম্পদক মোশারফ হোসেন নীলু, সহ-সম্পাদক সোহাগ আরেফীন, মিজানুর রশীদ মিজান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ, এনামুল কবির সোহেল, এমএ আকরাম, সীমা খন্দকার, অর্থ বিভাগের সম্পাদক শারমিন সুলতানা মিতু, উপ-প্রচার সম্পাদক জুয়েল খন্দকার, কেন্দ্রীয় সদস্য মো: কামরুজ্জামান, মো: শিবলী সাদিক খান প্রমূখ।

বিএমএসএফ’র পক্ষ থেকে বলা হয়, সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে প্রশিক্ষণটি যথেষ্ট কার্যকর ভুমিকা রাখবে।

প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের মাঝে আগামি ১ ডিসেম্বর বান্দরবানে অনুষ্ঠিতব্য বিজয় শোভাযাত্রানুষ্ঠানে সনদপত্র বিতরণ করা হবে বলে আয়োজক সংস্থা থেকে বলা হয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.