Mindil Beach Casino Spa There is a Litecoin wallet for smartphones, PC and tablet devices. Can You Play Poker Machines Online Theres no known link between Pogba and the company, so we cant help but wonder if hes even aware that hes being used to promote the brand. 1 Dollar Casino Bonus

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের একমাত্র কণ্যা সুস্মিতা আহমেদ জেরিন শিশু সাংবাদিকতায় প্রশিক্ষণের মধ্য দিয়ে হাতেখড়ি দিয়েছে।
বিশ্বে শিশু সাংবাদিকতায় প্রথম বাংলা সাইট হ্যালো ডটকম ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর আয়োজনে দু’দিন ব্যাপী সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালায় জেরিন অংশ নেয়। শুক্রবার ২৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ এর সহযোগিতায় জেলার ২০ জন শিশু এ কর্মশালায় অংশ নেয়।
শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে হ্যালোর সমন্বয়ক ও বিডি নিউজের জেলা প্রতিনিধি পলাশ রায় সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন।
জেরিন ঝালকাঠি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী। জেরিনের এ পথচলায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।