1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

নরসিংদীতে বিএমএসএফের মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট সময়: বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৫৩৭ জন দেখেছেন

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নরসিংদী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৫ আগস্ট) সকাল ১১ টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা
অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদের হুইপ সামসুল আলম কর্তৃক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমনসহ ১১ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার এবং নরসিংদী মনোহরদীতে দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে, কেন্দ্রীয় নির্দেশনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখা এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্নসাধারন সম্পাদক মোশারফ হোসেন নীলুর সভাপতিত্বে এবং বিএমএসএফ নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আলী আজরাফ টিপু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি। এসময় উপস্থিত ছিলেন নরসিংদীর বানী পত্রিকার সম্পাদক মোঃ ফারুক মিয়া, সময়ের মুক্তচিন্তা
পত্রিকার সম্পাদক মোঃ জয়নুল আবেদীন,সংগঠনের যুগ্ন সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির,কোষাধক্ষ্য সফি উদ্দিন খন্দকার, মহিলা বিষয়ক সম্পাদিকা
সানজিদা আক্তার রোমা, জেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ সোহেল মিয়া,মফস্বল সাংবাদিক ফোরাম মাধবদী থানা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস, সিনিয়র সহসভাপতি আব্দুল হান্নান মানিক,বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম হানিফ, বিএমএসএফ মাধবদী থানা শাখার যুগ্ম সম্পাদক মনজুর আলম, সাংগঠনীক সম্পাদক রাকিবুল হাসান,অর্থ সম্পাদক মোক্তার হোসেন প্রমুখ।বক্তারা সাংবাদিকদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিভিন্ন স্থানে পেশাগত দায়ীত্ব পালন কালে সাংবাদিকদের উপর হামলার সাথে জরিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্যে সরকারের নিকট আহবান জানান।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.