1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

মাধবদী প্রেসক্লাবের নির্বাচন-২৫ এর তফসিল ঘোষণা

  • আপডেট সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩৫৪ জন দেখেছেন

 

মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদীর মাধবদী প্রেসক্লাবের কার্যকরী কমিটি-২৫ এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। গত ২১ অক্টোবর মাধবদী প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ও মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হারুনূর রাশীদ শাহ ফকির এর স্বাক্ষরিত এক চিঠিতে মাধবদী প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তফসিলে ৪/১১/২৫খ্রি. ও ৫/১১/২৫খ্রি. মঙ্গলবার ও বুধবার মনোনয়নপত্র বিতরণ ও জমাদান (সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত)। ৬/১১/২৫খ্রি. বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই (সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত)। ৮/১১/২৫খ্রি. শনিবার প্রার্থীতা প্রত্যাহার (সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত)। ৯/১১/২৫খ্রি. রবিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ক্রমিক নং বরাদ্দ (সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত)। ১৫/১১/২৫খ্রি. শনিবার ভোট গ্রহণ (সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত)। প্রেসক্লাব প্রতিষ্ঠার পর এই প্রথম পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচনের তফসীল ঘোষনা করা হয়। এতে করে মাধবদী প্রেসক্লাবের সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে প্রার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ এক বছর ধরে নির্বাচনকে নিয়ে মাধবদীবাসীর নজর প্রেসক্লাবের দিকে। নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীরা ক্লাবের নেতৃত্বে আসবেন বলে ধারনা করছেন সকলে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.