1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদী কলেজ পরিচালনা পর্ষদ নির্বাচন: লড়ছেন ৫ জন

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৩২ জন দেখেছেন

 

মোঃ নুর আলম:
নরসিংদীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাধবদী কলেজের পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচন আগামী ৪ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনে প্রায় ১৪০০ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোটাধিকার প্রয়োগ করবেন।
কলেজ সূত্রে জানা গেছে, অভিভাবক প্রতিনিধি পদের জন্য প্রাথমিকভাবে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় চূড়ান্তভাবে ৫ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। এই ৫ জন প্রার্থীর মধ্য থেকে সর্বাধিক ভোটপ্রাপ্ত ৩ জন অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন।
আজ ২৭ মে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব কামাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা ও তাদের বরাদ্দকৃত প্রতীক প্রকাশ করা হয়েছে।
চূড়ান্ত ৫ প্রার্থী ও তাদের প্রতীক গুলো হচ্ছে জনাব মোঃ আহসান উল্লাহ যার নির্বাচনী প্রতীক বাই সাইকেল, জনাব মোঃ ইয়াহইয়া প্রতীক ছাতা, জনাব ওমর ফারুক প্রতীক মোরগ, জনাব মোঃ আব্দুস ছাত্তার ভূঁইয়া প্রতীক আনারস, জনাব লোকমান হোসেন সরকার প্রতীক দেয়াল ঘড়ি।
নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে। অভিভাবক কলেজের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট সকলে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.