1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ। 

আব্দুল্লা বাজারে বিএনপির কার্যালয় উদ্বোধন

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৪৪ জন দেখেছেন

 

সুমন পালঃ
জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের শিলমান্দী ইউনিয়ন কার্যালয় উদ্বোধন করা হয়েছে ৮ মে বৃহস্পতিবার বাদ মাগরিব আব্দুল্লা বাজারে। কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিলমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ও শেখেরচর বাজার বণিক সমিতির সভাপতি বোরহান মিয়া। কার্যালয় উদ্বোধন কালে জিয়া পরিবার সহ অত্র ইউনিয়নের সকল মরহুম নেতৃবৃন্দের আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। সেই সাথে নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও শিরিন সুলতানার বিবাহ বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর থানা যুব দলের আহবায়ক হুমায়ুন কবির রাসেল, শিলমান্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজ মিয়া, সদর থানা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নয়ন মিয়া, যুগ্ম আহবায়ক রোমান মিয়া, সদস্য সচিব আলামিন পাটোয়ারী, সদর থানা শ্রমিক দলের আহবায়ক মাসুদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদ সরকার, সদস্য সচিব সেলিম মিয়া, নরসিংদী জেলা ওলামা দলের সাবেক যুগ্ম আহবায়ক কাজী জয়নাল, নরসিংদী জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সজীব ভূইয়া, শিলমান্দী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ তানভীর, শিলমান্দী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব সাব্বির আহমেদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.