1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত

নরসিংদীতে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারির মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৯ জন দেখেছেন

 

মনিরুজ্জামান, নরসিংদী : বাংলাদেশ জামায়েতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার উদ্যোগে শহরের শিক্ষা চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সদর জামায়াতে ইসলামীর আমির মাহফুজ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার আমির মাওলানা মোছলেহ উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা আমজাদ হোসেন।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সহকারি সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, অধ্যাপক মকবুল হোসেন, শ্রমিক কল্যাণের সেক্রেটারি জামাল উদ্দিন, সহ-সভাপতি আব্দুর রশিদ হাসেমী, জেলা ছাত্র শিবিরের সভাপতি রুহুল আমিন ও মাওলানা আব্দুল লতিফ খান সহ বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর ৫ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.