1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা সমাবেশ

  • আপডেট সময়: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০২ জন দেখেছেন

 

সুমন পালঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা সমাবেশ ২০২৫ শিশু একাডেমিতে ১৬ ফেব্রুয়ারী রবিবার অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জ এর উপ মহা পরিচালক মোঃ আশরাফুল আলম (বিএএমএস)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের সদস্য সংখ্যা ৬২ লক্ষ। সর্ববৃহৎ একটি বাহিনী। আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আনসার ভিডিপি ক্লাবকে পূনরায় পুনর্জীবিত করছি। গ্রাম প্রশিক্ষণের মূল মন্ত্র নিজেকে প্রশিক্ষিত করা। আনসার ও ভিডিপি ক্লাবের মাধ্যমে উদ্দোক্তা হলে নিজে ও পরিবারকে স্বাবলম্বী করা যাবে। আর্থ সামাজিক উন্নয়নে নরসিংদী জেলা চমৎকার একটি জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক গাজীপুর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মতিয়ার রহমান,
জেলা মৎস কর্মকর্তা ফয়সাল আযম, নরসিংদী এনএসআই যুগ্ম পরিচালক মোঃ শাহ আলম প্রমুখ।
নরসিংদী জেলার ৬ উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা, ৩শত দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার, সহকারী আনসার কমান্ডার ও ভিডিপি সদস্যদের উপস্থিতিতে সমাবেশে উল্লেখযোগ্য ও সমাজ উন্নয়নে ভাল কাজের স্বীকৃতি হিসেবে ১৩ টি বাইসাইকেল, ২৭ টি ছাতা ও বিভিন্ন ধরনের ৪২টি গিফট প্রদান করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.