1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া

আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুপ্ত হত্যা, বর্বর হামলা ও হুমকির প্রতিবাদে ‘মাধবদী ছাত্র জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময়: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৩ জন দেখেছেন

 

সুমন পালঃ
বাংলাদেশের ছাত্র জনতার উপরে আওয়ামীলীগ সন্ত্রাসীদের গুপ্ত হত্যা, বর্বর হামলা ও হুমকির প্রতিবাদে ‘মাধবদী ছাত্র জনতা’র ব্যানারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ২৭ ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর মাধবদী বড় মসজিদের সম্মুখ হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসভা হয়ে বাসস্ট্যান্ড মোড় প্রদক্ষিন করে মাধবদী এসপি স্কুল মার্কেট মোড়ে এসে বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয়। বক্তব্য প্রধান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আমীর মাওলানা মোঃ আমিনুল হক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাকিল, নাঈম সহ আরো অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশত্যাগ করলেও ষড়যন্ত্র থামেনি। সারাদেশে গুম,খুন,বিশৃঙ্খলা করার পর এবার সচিবালয়ে আগুন দিয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশে স্বৈরাচার ফ্যাসিস্টদের জায়গা নাই। ছাত্রলীগের মত নিষিদ্ধ সংগঠন এখনো রাত ১২ টার পরে বাইক নিয়ে শোডাউন দেয়। প্রশাসনকে আগামী ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হলো। উক্ত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার না করলে আমরা ছাত্র জনতা আবার রাস্তায় নামতে বাধ্য হবো।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.