1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

মাধবদীতে বিরামপুর ৪ নং ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে বিরামপুর রয়েলস বিজয়ী

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৫০০ জন দেখেছেন

 

মনিরুজ্জামান নরসিংদীঃ মাধবদীতে বিরামপুর ৪ নং ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় বিরামপুর নাইট রাইডার্সকে ৬০ রানের ব্যবধানে পরাজিত করে বিরামপুর রয়েলস বিজয়ী হয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর পর্যন্ত মাধবদী সতী প্রসন্ন উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে বিরামপুর নাইট রাইডার্স টসে জিতে ফিল্ডিং বেছে নেয়।
তাদের প্রতিপক্ষ বিরামপুর রয়েলস টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করে বিরামপুর নাইট রাইডার্সকে ২০৩ রানের টার্গেট ছুড়ে দেয়।
জবাবে বিরামপুর নাইট রাইডার্স ১৮ ওভারে ১৪২ রান করে অল আউট হয়ে যায়। ফলে বিরামপুর রয়েলস ৬০ রানের বিশাল ব্যবধানে বিজয়ী হয়ে ফাইনালে উত্তীর্ণ হয়।
মাধবদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ ফরিদ’র সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ও মর্নিং সান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও সমাজ সেবক মাহে আলম চৌধুরী ও মিজানুর রহমান প্রধান।
এসময় অন্যান্যের মধ্যে হায়দার আলী, বাবু রতীশ চন্দ্র দেবনাথ, মুসলেহ উদ্দিন, কামরুল ইসলাম ও নজরুল ইসলাম সানী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.