1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

আগামীকাল মাধবদীতে ১৭ বছর পর জামায়াতের সমাবেশ

  • আপডেট সময়: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৬৮ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া: আগামীকাল নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা ও শহর শাখার আয়োজনে আগামীকাল বিকাল ৩টায় মাধবদী গরুর হাট মুক্তিযোদ্ধা মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় এবং ২০০৬ সালে ২৮ অক্টোবর পল্টনে হত্যাকান্ডের প্রতিবাদে এই গণ সমাবেশের ডাক দিয়েছে জামায়াত। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের আমীর আব্দুল জব্বার উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা শাখার আমীর আব্দুল জাব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সেক্রেটারী মাওলানা আমজাদ হোসেন, নরসিংদী জেলা কর্ম পরিষদের সদস্য আব্দুল লতিফ, অলিউল্লাহ সরকার, মাধবদী শহর শাখার আমীর মাওলানা আমিনুল হকসহ বহু নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সমাবেশকে সফল করতে দলটি পোস্টারিং, মাইকিংসহ বিভিন্নভাবে প্রচারনা চালিয়ে যাচ্ছে। দলটির নেতাকর্মীরা আশা করছে যেহেতু বহুবছর পর প্রকাশ্যে সমাবেশ করার সুযোগ পেয়েছে সেজন্য দলীয় নেতাকর্মীর পাশাপাশি আপামর জনসাধারণ সমাবেশে অংশগ্রহণ করবেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.