1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

পাঁচদোনা ইউনিয়ন যুবদলের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৩৪ জন দেখেছেন

 

সুমন পালঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান এর নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া ও আলোচনা সভা এবং আর্থিক সহায়তা প্রদানের আয়োজন করেন পাঁচদোনা ইউনিয়ন যুবদল। ২৫ অক্টোবর শুক্রবার বিকেলে পাঁচদোনা ইউনিয়নের পাটুয়া গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম গাজী। আরো উপস্থিত ছিলেন পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাসেল, খান ফাউন্ডেশনের ওমর খৈয়াম মোগল, জিনারদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন খান, পাঁচদোনা ইউনিয়ন যুবদল নেতা কবির হোসেন, পাঁচদোনা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি আমিরুল হক, মাধবদী থানা যুবদল নেতা আমজাদ হোসেন, ২নং ওয়ার্ড যুবদল নেতা আরিফ মিয়া সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে নিহত তাহমিদ এর পরিবার সহ ৫জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.