1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদীর মেহেরপাড়ায় জামায়াতের দাওয়াতি সভা অনুষ্ঠিত 

  • আপডেট সময়: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২২১ জন দেখেছেন

 

মুহাম্মদ মুছা মিয়াঃ নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপাড়া ইউনিয়ন ২নং ওয়ার্ড শাখার আয়োজনে দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ অক্টোবর বিকাল ৩টায় দিঘীরপাড় দারুল উলুম দাখিল মাদরাসায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সেক্রেটারী মাওলানা মোঃ আমজাদ হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা মুফতি রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী থানা আমীর মোঃ আব্দুল জাব্বার, সেক্রেটারী আব্দুল আজিজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শাহান উল্লাহ। এসময় মেহেরপাড়া ইউনিয়ন টিম সদস্য মাওলানা জুবায়েরের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপাড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ বকুল মিয়া, ২নং ওয়ার্ডের বায়তুল মাল সেক্রেটারী আঃ রশিদ, ২নং ইউনিটের সভাপতি আক্রাম হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মেহেরপাড়া ইউনিয়ন সভাপতি হাফেজ মোঃ নজরুল ইসলাম, সেক্রেটারী মোঃ তরিকুল ইসলামপ্রমূখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.