1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদীতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময়: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১২ জন দেখেছেন

সুমন পালঃ
দেশের বিভিন্ন স্থানে শিল্প কল কারখানা ভাংচুর ও শ্রমিক অসন্তুষ্টি সৃষ্টিকারী-ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নরসিংদী জেলা শাখার আয়োজনে নরসিংদী পৌর আন্ত জেলা বাস টার্মিনালে ২১সেপ্টেম্বর শনিবার বিকেলে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন। নরসিংদী জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খাঁন এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, মাধবদী থানা শ্রমিক দলের আহবায়ক আঃ লতিফ, মাধবদী থানা শ্রমিক দলের সদস্য সচিব মিয়া মোঃ আঃ আউয়াল, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, নরসিংদী জেলা ছাত্র দলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ সহ নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা ও থানা শ্রমিক দলের সভাপতি /সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সহযোগী সংগঠনের হাজারো নেতৃবৃন্দ। সমাবেশ সফল করার লক্ষ্যে মাধবদী থানা শ্রমিক দলের সদস্য সচিব মিয়া মোঃ আঃ আউয়াল এর নেতৃত্বে হাজারো নেতাকর্মীর সমন্বয়ে ব্যানার ও ফ্যাস্টুন নিয়ে সমাবেশে উপস্থিত হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.