1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদীর মেহেরপাড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্বরণে বিএনপির দোয়া মাহফিল

  • আপডেট সময়: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৭ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদী মেহেরপাড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারকে সমবেদনা প্রকাশ ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর বেলা ১১টায় মাধবদীর মেহেরপাড়ায় ভগীরথপুর শাহী ঈদগাহ মাঠে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলার সাবেক এমপি, বিএনপির স্থায়া কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এসময় তিনি অন্তরবর্ত্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চাই। কারণ পরিস্থিতি চিন্তা করে এই সময় তাদের দেওয়া উচিত। তবে যৌক্তিক সময় কতদিন হবে তার নির্দিষ্ট সময় হয়তো তারা বা আমরা বলতে পারব না। কিন্তু যৌক্তিক সময় সম্পর্কে সকলেরই ধারনা আছে। আমরা সৈরাচারী হাসিনা সরকারকে আর ক্ষমতায় দেখতে চাইনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ। মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন (ভিপি মনির) ও মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার প্রমূখ। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ড. আব্দুল মঈন খান আন্দোলনে নিহত আরমান মোল্লা, নাহিদ, আব্দুর রহমান ও রাব্বির পরিবারের কাছে নগদ অর্থ সহযোগিতা করেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.