1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

নরসিংদীতে বৃদ্ধাকে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামী গ্রেফতার

  • আপডেট সময়: সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩২৪ জন দেখেছেন

সুমন পালঃ নরসিংদীর পলাশে চাঞ্চল্যকর দেলোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকার মাইন উদ্দিন মিয়ার ছেলে মঞ্জুরুল ইসলাম রিজু।
আজ ১লা এপ্রিল সোমবার সকাল ১১ টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান(পিপিএম বার)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত ২৬ মার্চ পলাশের চর্নগরদীতে দেলোয়ারা বেগমকে তার নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়, এ ঘটনার পরপরই রহস্য উদঘাটনে মাঠে নামে জেলা গোয়েন্দা পুলিশ। পরে গতকাল ৩১মার্চ নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় মঞ্জুরুল ইসলামকে
গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সে হত্যাকাণ্ডের ঘটনাটি স্বীকার করেন।
এসময় তিনি আরো জানান, দোলোয়ারা বেগম এর দুই ছেলে প্রবাসী এবং সে বাড়িতে একা থাকে তাই তার কাছে অনেক টাকা পয়সা থাকবে এমন ধারণা থেকেই মঞ্জুরুল ইসলাম রিজু তাকে হত্যা করে, কিন্তু ঘরে টাকা পয়সা না পেয়ে এসময় দোলোয়ারার শরীরে থাকা স্বর্ণের কানের দুল, নাকফুল ও মোবাইল ফোন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবহৃত ১টি বটি ও লুণ্ঠিত কানের দুল ও নাকফুল উদ্ধার করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.