1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

মাধবদীর দড়িকান্দীতে মোশারফ হত্যার বিচার চেয়ে মানববন্ধন

  • আপডেট সময়: শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৮৭১ জন দেখেছেন

সুমন পালঃ
গত ২৪মার্চ মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের দড়িকান্দী গ্রামের রফিকুল ইসলামের পুত্র মোশারফ হোসেনের হত্যাকে কেন্দ্র করে দড়িকান্দী নতুন ঈদগাহ মাঠে এক বিরাট প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন মোশারফ হোসেনের হত্যাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক বিক্রেতা ও মাদকাসক্ত। তাদের বিরোদ্ধে মাদকদ্রব্য আইনে মাধবদী নরসিংদী থানা সহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। মোশারফ হত্যার আসামীরা হলো দড়িকান্দী গ্রামের মোহাম্মদ আলী ওরফে পাপন শাহ এর ছেলে শাহ আলম(২৮), মেন্ডাতলা কোতয়ালীরচর গ্রামের রোবেল(৩০), দড়িকান্দী গ্রামের হানিফ মিয়ার ছেলে কাউসার(২৮) ও দড়িকান্দী গ্রামের ইব্রাহিম এর ছেলে মাহবুর। মোশারফ এর বড় ভাই মোবারক কে মারধর করার সময় পুলিশ কাউসারকে আটক করতে পারলেও বাকী আসামীরা পলাতক রয়েছে। সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুফতি কাউসার আহম্মেদ ভূইয়া, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম, সমাজ সেবক সামসুল হক, সাইফুল, হাজী ছাদিকুর রহমান টুকু, মো: শাহিন আলম, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, নিহতের পরিবারের লোকজন সহ হাজারো মানুষ।বক্তব্যে সকলের দাবী ছিল মোশারফ হত্যাকান্ডের সাথে জড়িত শাহ আলম, রুবেল, কাউসার ও মাহাবুব কে আইনের আওতায় এনে সুষ্ঠ তদন্তের মাধ্যমে ফাঁসিতে ঝুলানো হউক।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.