1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়পুরায় অটোরিকশা চালক হত্যার ঘটনায় আদালত ৩ জনকে যাবজ্জীবন

  • আপডেট সময়: রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৪৪৫ জন দেখেছেন

সুমন পালঃ নরসিংদীর রায়পুরায় অটোরিকশা চালক হত্যার দায়ে ৩ আসামীকে যাবজ্জীবন ও এক নারীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ১৫ বিচারিক কার্যদিবস এর মধ্যে মামলাটির রায় প্রকাশে সন্তুষ্টি প্রকাশ করেন মামলাটি রাষ্ট্র পক্ষে আইনজীবী ও নিহতের স্বজনরা।

২৪মার্চ রোববার দুপুরে নরসিংদীর দায়রা জজ ৩য় আদালতের বিচারক আ.ন.ম ইলিয়াস এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- নরসিংদী শহরের বিলাসদী এলাকার সোলাইমানের ছেলে আলাল মিয়া ওরফে বিল্লাল (৩৫), রায়পুরা উপজেলার নীলক্ষার বীরগাঁও এলাকার মোসলেম মিয়ার ছেলে কাউছার মিয়া (২৮), বল্লবপুর গ্রামের ধন মিয়ার ছেলে রুবেল মিয়া (৩১) ও আব্দুর রহিমের স্ত্রী রুবিয়া বেগম (৪৫)। এদের মধ্যে আসামী আলাল, কাউসার ও মো: রুবেল কে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং রুবিয়া বেগমকে ৬ মাসের জেল ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর অটোরিকশা চালক বিজয় মিয়া নরসিংদী শহর থেকে বের হলে রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়ন এর মাহমুদনগর এলাকায় পৌছাঁলে নির্জন স্থানে নিয়ে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নেন আসামিরা। ঘটনার পরদিন ২৫ সেপ্টেম্বর অটোরিকশা চালক বিজয়ের লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের মা মিনারা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের এর ২ দিনের মধ্যে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা বিজয় হত্যায় জড়িতদের গ্রেফতার করে। পরে তারা আদালতে হত্যার দায় স্বীকার করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট খন্দকার হালিম বলেন, দ্রুততম সময়ের মধ্যে এমন একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। দোষীরা তাদের উপযুক্ত সাজা অবশ্যই পাবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.