1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মেয়রের নেতৃত্বে মাধবদীতে অবরোধ বিরোধী মিছিল

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২৯৮ জন দেখেছেন

সুমন পালঃ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি- জামায়াতের ডাকা ৪৮ঘন্টা অবরোধ চলাকালে নৈরাজ্যের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের সারা দেশে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর মাধবদীতে মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাধবদী পৌর মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক নেতৃত্বে প্রায় ৩ হাজার নেতাকর্মী নিয়ে ৯নভেম্বর বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে মাধবদী শহরের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে পৌরসভায় এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ফ.আ সাইদ হাসান কাজল, মাধবদী শহর আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক আঃ আহাদ চৌধুরী, মাধবদী পৌরসভার কাউন্সিলর হেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন, হায়দার আলী, নওশের আলী, বাবুল ভূঁইয়া, মহিলা কাউন্সিলর পিয়ারা বেগম সাবেক মহিলা কাউন্সিলার আমেনা বেগম জোৎনা মাধবদী শহর যুবলীগের সহ-সভাপতি শঙ্কর দেবনাথ, মাধবদী থানা শ্রমীক লীগের সভাপতি আনিসুর রহমান সোহেল, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মাধবদী শহর সেচ্ছাসেবক লীগের আহবায়ক সমীর দেবনাথ, যুগ্ম আহবায়ক মোজাম্মেল মিয়া, মাধবদী শহর শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান, সাধারণ সম্পাদক মাসুম পারভেজ , সহ-সভাপতি সেলিম, মাধবদী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা অপূর্ব, মাধবদী শহর ছাত্রলীগের সভাপতি রানা মহাম্মদ মাসুদ, মাধবদী পৌরসভা ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক শেফাল সূত্রধর, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরব হোসেন সাধারণ সম্পাদক, স্বপন গাজী, মাধবদী পৌরসভা ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোখলেস, মাধবদী পৌরসভা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী জয়নাল আবেদীন, শাহাদাত হোসেন মিঠু সাধারণ সম্পাদক, মাধবদী শহর সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জুয়েল প্রধান সহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.