1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল

পাইকারচর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময়: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ২৫০ জন দেখেছেন

সুমন পালঃ
নরসিংদী জেলাধীন পাইকারচর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন আজ ২৭ অক্টোবর শুক্রবার বিকেলে পাইকারচর বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টি পাইকারচর ইউনিয়ন শাখার আহবায়ক এস এম শফিকুল ইসলাম মোজাম্মেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাতীয় পার্টির সভাপতি হাজী মোঃ ওমর ফারুক মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হাসনাত মাসুম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাতীয় পার্টির উপদেষ্টা এডভোকেট রেজাউল করিম বাছেদ, নরসিংদী পৌরসভা জাতীয় পার্টির সভাপতি মোঃ সফিকুল ইসলাম সুমন ভূইয়া, মাধবদী পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক মোল্লা, নরসিংদী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ্ সুফি শামিম রানা ভূইয়া, নরসিংদী জেলা জাতীয় পার্টির নেতা খোরশেদ আলম মৃধা, আড়াই হাজার উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি এম এ হান্নান মোল্লা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাইকারচর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ কবির হোসেন। দ্বি-বার্ষিক সম্মেলনে এস এম শফিকুল ইসলাম মোজাম্মেল সভাপতি ও কবির হোসেন কে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.