1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ। 

স্কুল শিক্ষার্থীদের ব্যাংকিংয়ের আওতায় আনতে নরসিংদীতে কনফারেন্স অনুষ্ঠিত

  • আপডেট সময়: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩০৭ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধি: স্কুল শিক্ষার্থীদের ব্যাংকিংয়ের আওতায় আনাতে নরসিংদীতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে কনফারেন্সের কার্যক্রম শুরু হয়। নরসিংদীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্টেডিয়ামে গিয়ে শেষ হয় র‌্যালীটি। পরে মাধবদীস্থ একটি রিসোর্টে স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৩ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এনসিসি ব্যাংকের নেতৃত্বে সরকারী-বেসরকারী ৪৭টি ব্যাংকের সহায়তায় এই কনফারেন্সে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয় ।
এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী মামদুদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল বাশার।
এসময় এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহাবুব আলম, জেলা শিক্ষা কর্মকর্তা মোবারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর তানভীর এহসান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.