1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :

মাধবদীতে বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত

  • আপডেট সময়: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৮৭ জন দেখেছেন

সুমন পালঃ মাধবদীতে বঙ্গবন্ধুর জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৭৪ টি কোরআন খতম দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৫ আগষ্ট) শনিবার সকালে মাধবদী পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র ও মাধবদী শহর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, মাধবদী শহর আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাকির, পৌর কাউন্সিলর রাজিব আহমেদ, কাউন্সিলর শেখ ফরিদ, কাউন্সিলর গৌতম ঘোষ, কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, মাধবদী শহর সেচ্ছা সেবকলীগের আহবায়ক সমীর দেবনাথ, যুগ্ম আহবায়ক মোজাম্মেল মিয়া, মাধবদী থানা শ্রমিকলীগের সভাপতি আনিসুর রহমান সোহেল, গণমাধ্যম কর্মী,
বিভিন্ন ওয়ার্ডে আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.