1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আনসার বাহিনীর অভিযানে ১২ লিটার দেশীয় মদ উদ্ধার প্রসূতি মায়ের জীবন রক্ষায় উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন এর রক্তদান নরসিংদীতে আনসার ও ভিডিপি কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপমহাপরিচালকের মতবিনিময় ও বাইসাইকেল বিতরণ নরসিংদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত। মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধকালীন স্মৃতিকথা শুনেছে নরসিংদীর শত শিক্ষার্থী

  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৩২৫ জন দেখেছেন
  • নিজস্ব প্রতিনিধি:
    নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধকরনের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাঁথা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের “বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের” আওতায় নরসিংদী জেলা শিশু একাডেমী হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর সভাপতিত্বে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহা পরিচালক ড. মো: জহুরুল ইসলাম রোহেল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের প্রকল্পপরিচালক ড. মো: নুরুল আমীন।
    এছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা নিয়ে আলোচনা করেন মুক্তিযুদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আব্দুল মোতালেব পাঠান, সহকারী কমান্ডার পবিত্র রঞ্জন দাস মহাদেব, বীর মুক্তিযুদ্ধা গিয়াশ উদ্দিন ও বীর মুক্তিযুদ্ধা তমিজ উদ্দিন।
    এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্তিত ছিলেন। আলোচনা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজের মাধ্যমে বিজয়ী দশ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.