1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদীতে পিটিয়ে কিশোর হত্যা আটক ৬।। থানায় মামলা দায়ের

  • আপডেট সময়: সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৩০৪ জন দেখেছেন

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে চোর সন্দেহে রাজন (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় ৭জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পলাশ থানা পুলিশ রমেন চন্দ্র দাস, প্রদীপ দাস, মো.আইয়ুব আলী, নাজমুল, মোঃ সাদ্দাম. মোঃ উসমান গনি ও আব্দুর সোবহান সহ ৭ জনকে আটক করে করে। পরে তাদের ৫৪ ধারায় আদালতে প্রেরন করা হয়।

পুলিশ জানায়, রোবার ভোর তিনটার দিকে ওই দুই কিশোর ঘোড়াশাল পাইকসা গ্রামে সোবাহান মিয়ার বাড়ির পাশে সন্দেহজনক ঘুরাঘুরি করতে দেখে বাড়ির লোকজন তাদের আটক করে । পরে চোরসন্দেহে তারা রাজন ও ইয়াছিনকে বেধড়ক পিটিয়ে আহত করে। মারধরের এক পর্যায়ে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হলে তারা মরদেহটি বাড়ির পাশের একটি পরিত্যাক্ত কারখানার ঝোপে ফেলে রাখে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত কিশোরের পরিবারের দাবী তাকে বিনা দোষে পিটিয়ে মারা হয়েছে। তাই এই ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এমদাদুল হক জানান, নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনটার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। এব্যাপারে নিহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের আবেদনের প্রেক্ষিতে গ্রেফতারকৃত ৭জনের নাম উল্লেখ করে আরও ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
রোববার ভোরে তিনটার দিকে ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। নিহত কিশোর রাজন উত্তর চরপাড়া গ্রামের ফাইজউদ্দিন মিয়ার ছেলে। এ ঘটনায় ইয়াছিন নামে আরেক কিশোর আহত হয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.