1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

ইন্দো-বাংলা-নেপাল আন্তর্জাতিক জার্নালিস্ট কনফারেন্সে আমন্ত্রণ পেলেন সাংবাদিক মোস্তফা খান

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৫০৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:
ইন্দো- বাংলা- নেপাল আন্তর্জাতিক মিডিয়া কনফারেন্স-২০২৩ এ আমন্ত্রণ পেলেন নরসিংদী রায়পুরার কৃতিসন্তান সাংবাদিক মো. মোস্তফা খান।
চলতি মাসের ১৭ মে ভারতের উত্তর প্রদেশের ঐতিহ্যবাহী তাজমহল খ্যাত আগ্রা শহরে ফাইভ স্টার হোটেল “ক্লাক সিরাজ” এর হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
জানা যায়, আন্তর্জাতিক মিডিয়া কনফারেন্সে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানসহ সার্কভুক্ত বিভিন্ন দেশ থেকে প্রায় ৩ শতাধিক সাংবাদিক যোগ দিবেন। এই কনফারেন্সে বাংলাদেশ থেকে সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার থেকে ১০ জন সাংবাদিক আমন্ত্রণ পেয়েছেন। এরমধ্যে একজন নরসিংদীর রায়পুরার কৃতি সন্তান মোঃ মোস্তফা খান।
প্রসঙ্গত, মো.মোস্তফা খান দেশের ঐতিহ্যবাহী প্রিন্ট মিডিয়া “দৈনিক ইত্তেফাক” এর প্রতিনিধিসহ একাধিক জাতীয় দৈনিকে কাজ করছেন। একই সাথে ডিজিটাল মাধ্যমে জোনাকী মিডিয়া এন্ড কমিউনিকেশন লিঃ কর্তৃক পরিচালিত দেশের জনপ্রিয় আইপি টিভি “জোনাকী টেলিভিশন” এর ম্যানেজিং ডিরেক্টর, আলোকিত খবর ডটকম এর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং রায়পুরা প্রেসক্লাব এর সদ্য বিদায়ী সভাপতি।
এছাড়া তিনি বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন। ইতিপূর্বে তিনি সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ একাধিক এ্যাওয়ার্ড অর্জন করেন।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে সার্ক জার্নালিস্ট ফোরাম সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমান, সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারী নাজমা সুলতানা নীলাসহ বাংলাদেশ চ্যাপ্টার থেকে লায়ন এ জেড মাইনুল ইসলাম, তপু ঘোষাল, মোঃ মোস্তফা খান, নাসির উদ্দিন আল মামুন, মজিদা খানম, বাবুল বিশ্বাস, আখতার রহমান, আফছার আলী সরকার ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই কনফারেন্সে যোগদান করিবেন।
আমন্ত্রিত বাংলাদেশী সাংবাদিক আগ্রায় আন্তর্জাতিক কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে আগামী ১২ই মে ভারতের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিবেন।
আন্তর্জাতিক জার্নালিস্ট কনফারেন্সে সফল অংশ গ্রহন ও সবসময় সাংবাদিকদের কল্যাণে কাজ করার লক্ষ্যে তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করছেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.