1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

পলাশে শ্রমিক সংকটে দরিদ্র বিধবার ধান কেটে দিলো কৃষকলীগ

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২৮২ জন দেখেছেন

নিজস্ব প্রতিনিধি:
বর্তমানে দেশে চলছে ধান কাটার মৌসুম। আর এবার আবহায়া অনুকুলে থাকায় সারাদেশে একযোগে ধান কাটার ধুম পরেছে। আর এজন্য দেশে ধান কাটার শ্রুমক সংকট দেখা দিয়েছে। ফলে অনেক কৃষকই ধান কেটে ঘওে তুলতে বিপাকে পরেছেন। তঠিক সেই মুহুর্তে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে নরসিংদী জেলা কৃষক লীগ জেলার বিভিন্ন এলাকায় বিনা পারিশ্রমিমে দান কাটার কর্মসূচী গ্রহন করেছেন। এরই আরোকে নরসিংদীর পলাশে শ্রমিক সংকটের পারুলিয়া গ্রামের জাকির মিয়ার বিধবা স্ত্রী যখন ধান কাটা নিয়ে বিপাকে পরেছেন তখন তার জমির ধান কেটে দিয়েছে কৃষকলীগের নেতাকর্মীরা।
জিনারদী ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে বুধবার (৩ মে) দিনব্যাপী নরসিংদী জেলা কৃষকলীগ, পলাশ উপজেলা কৃষকলীগ ও বিভিন্ন ইউনিয়নের কৃষকলীগের নেতাকর্মীরা জাকির মিয়ার বিধাব স্ত্রীর ধান কেটে মাড়াই করে বাড়িতে তুলে দেন। কৃষকলীগের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা।
এসময় নরসিংদী জেলা কৃষকলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, পলাশ উপজেলা কৃষকলীগের আহবায়ক আমিনুল হক, সাধারণ সম্পাদক আশিষ কুমার চন্দ, জিনারদী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ফয়সাল প্রধান, সাধারণ সম্পাদক হারন গাজী, স্থানীয় ইউপি সদস্য কিরন আলী প্রধান, ডাংগা ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মো: সোহেল আরিফ, গজারিয়া ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোখলেছুর রহমানসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্শী ধান কাটায় অংশ নেন।
কেন্দ্রীয় কৃষকলীগের নির্দেশে শ্রমিক সংকটের কারনে জেলার বিভিন্ন অঞ্চলে জেলা কৃষক লীগ ধান কাটার কর্মসূচী হাতে নিয়েছে বলে জানান নেতারা।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.