1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন

শাখাগুলোর সাথে সমন্বয় বাড়াতে কোড নাম্বারের আওতায় আনা হচ্ছে: বিএমএসএফ

  • আপডেট সময়: সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৪৬১ জন দেখেছেন

ঢাকা সোমবার ১২ জুলাই ২০২১: বিএমএসএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেছেন, সংগঠনের শাখাসমুহের সাথে যোগাযোগ বাড়াতে কোড নাম্বারের আওতায় আনা হচ্ছে। এটি সংগঠনের কার্যক্রমকে আরো বেগবান করবে বলে আমরা বিশ্বাস করি। চলমান সাংবাদিক নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, আজকাল দেশের সাংবাদিকদের হয়রাণী করতে কোনরুপ তদন্ত ছাড়া যে হারে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা গ্রহন এবং গ্রেফতার করা হচ্ছে তা গোটা সাংবাদিক সমাজকে ভাবিয়ে তুলছে। তদন্তে সত্যতার প্রমান ছাড়া আর যেন কোন সাংবাদিককে গ্রেফতার করা না হয় দাবি জানিয়ে তিনি অবিলম্বে পেশাদার সাংবাদিকদের তালিকা, সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের জন্য সরকারের নিকট দাবি করেন।

সোমবার রাত ৯টায় বিএমএসএফের ২০ টি শাখা কমিটি অনুমোদন এবং কোড নাম্বার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে জুম মিটিংয়ে তিনি একথা বলেছেন।

এতে সভাপতিত্ব করেন বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন। তিনি তার বক্তব্যে বলেন, ইতিমধ্যে বিএমএসএফের সারাদেশের সদস্যদের ডিজিটাল পদ্ধতিতে ডাটাবেইজ তৈরীর কাজ শুরু করেছে। আগামী ৩০ জুলাই পর্যন্ত সদস্য সংগ্রহ চলবে। এদিকে শাখাসমুহের সাথে সমন্বয়ের জন্য তিন সংখ্যা বিশিষ্ট কোড নাম্বার প্রদান করার কাজ চলমান রয়েছে।

এতে কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন নীলু, সাংগঠনিক সম্পাদক এনামুল কবির সোহেল এমএ আকরাম, তথ্য ও গবেষণা বিভাগের সম্পাদক আবুল হাসান বেলাল, অর্থ বিভাগের সম্পাদক শারমিন সুলতানা মিতু, ঢাকা জেলা দক্ষিণ ১২৫ সভাপতি নাসির উদ্দিন পল্লব, কক্সবাজার ১২২ সাধারণ সম্পাদক মো: শহীদুল্লাহ, ময়মনসিংহের ১২৯ সভাপতি শিবলি সাদিকসহ ৪০ টি শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ সংগঠনের ১৪ দফা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ হন।

কোড নাম্বার প্রদানকৃত শাখা সমুহের মধ্যে বিএমএসএফ ঢাকা জেলা দক্ষিণ ১২৫, উত্তর ১২৬, গাজীপুর ১২৭, শ্রীপুর ১২৮, ময়মনসিংহ ১২৯, ভালুকা ১৩০, নান্দাইল ১৩১, রাজশাহী ১৩২, সাতক্ষীরা ১৩৩, ভান্ডারিয়া ১৩৪, ইন্দুরকানী ১৩৫, মঠবাড়িয়া ১৩৬, রাজাপুর ১৩৭, বাউফল ১৩৮, কুয়াকাটা ১৩৯, কলাপাড়া ১৪০, রাঙ্গাবালী ১৪১, মিজর্জাগঞ্জ ১৪২, দুমকি ১৪৩ ও পটুয়াখালী ১৪৪, নরসিংদী ১৪৫ নাম্বার কোডের আওতায় আনা হয়েছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.