1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ। 

হামকো ইলেক্ট্রিক এন্ড ইলেকট্রনিক্স ডিপো কেসিও টাইম সেন্টার উদ্বোধন।

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৩০৮ জন দেখেছেন

 

মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃ ‘ব্যাবসায়ী সম্মেলন-বন্ধুত্বের বন্ধন’ প্রতিপাদ্যকে সামনে রেখে হামকো ইলেক্ট্রিক এন্ড ইলেকট্রনিক্স ডিপো কেসিও টাইম সেন্টার মাধবদী’র শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ) দুপুরে নরসিংদীর ঐতিহ্যবাহী গ্যালাক্সি রেস্টুরেন্টের তৃতীয় তলায় হামকো ইলেক্ট্রিক এন্ড ইলেকট্রনিক্স এর উদ্যোগে আয়োজিত ব্যাবসায়ী সম্মেলনের মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হাসান শামিম নেওয়াজ ও মোঃ আনিসুর রহমান ভূঁইয়া।
সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ কাজিম উদ্দিন ও মোঃ নাজমুল হক ভূঁইয়া।
এসময় বক্তারা মালামালের গুনগত মান নিশ্চিত, প্র্রতিযোগিতা মূলক বাজারে অন্যান্য ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল মালামালের সাথে মূল্য সমন্বয়,দ্রুত বিক্রয়োত্তর রিপ্লেসমেন্ট সেবা প্রদান ও ব্যাবসায়িক সুবিধা নিশ্চিতের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিতে কোম্পানীর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে হামকো ইলেক্ট্রিক এন্ড ইলেকট্রনিক্স ডিপো কেসিও টাইম সেন্টার মাধবদী’র স্বত্তাধীকারী মোঃ মনিরুজ্জামান মনির, বেলায়েত হোসেন, নরসিংদী ইলেক্ট্রিক্যাল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম,শেখ আবুল হোসেন হানিফ, শাহাদাৎ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

মকবুল হোসেন

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.