1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১

মাধবদী পৌরসভায় পানি সরবরাহ পাইপ লাইনের উদ্বোধন।

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬৩ জন দেখেছেন

 

মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদী পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন (জিওবি-আই ডি বি) প্রকল্পের আওতায় মাধবদী পৌরসভায় ২৫.৪৯ কিলোমিটার পানি সরবরাহ পাইপ লাইন স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ ৯ ফেব্রুয়ারি বেলা ১১টায় মাধবদী পৌরসভার বিরামপুরে একটি অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্প উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোঃ শেখ ফরিদ। ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরকার শামসুল ইসলাম, মাধবদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম, মাধবদী পৌরসভার কাউন্সিলর মোঃ রাজিব হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, , হায়দার আলী, মোঃ বাবুল, মোঃ নওশের, মহিলা কাউন্সিলর ফরিদা ইয়াছমিন, ফাতেমা বেগম, মায়া রানী দেবনাথ।এছাড়া ও অনুষ্ঠানে মাধবদী পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মকবুল হোসেন
মাধবদী নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.