1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা

মাধবদী নুরালাপুর উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

  • আপডেট সময়: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১০৮৬ জন দেখেছেন

 

মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদী নুরালাপুর উচ্চ বিদ্যালয়ে গতকাল (১৬ ডিসেম্বর) গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ১৫টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর ও দশ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় চুর চক্রটি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় স্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জানালার গ্রিল ভেঙ্গে ১৪টি ল্যাপটপ ও ১টি প্রজেক্টর , পাশের কেরানির রুমের গ্রিল ভেঙ্গে ১টি ল্যাপটপ ও নগদ ১০ হাজার টাকা চুরি হয় এবং স্কুলের কয়েকটি আলমারির তালা ভেঙ্গে তছনছ করে দেয়। পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে কাগজপত্র ও স্কুলের জিনিসপত্র। জানাযায় স্কুলের চতুর্থ শ্রেণির কর্মচারী সামসুল আলস সকালে স্কুলের এসে দেখে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কোনো ল্যাপটপ নেই ও জানালার গ্রিল ভাঙ্গা। পরে তিনি প্রধান শিক্ষককে জানালে প্রধান শিক্ষক স্কুলে আসেন। নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস কামাল জানান রাতে স্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১৪টি ল্যাপটপ, একটি প্রজেক্টর, কেরানির রুম থেকে ১টি ল্যাপটপ, নগদ ১০ হাজার টাকাসহ জিনিসপত্র চুরি হয়েছে। অনেকগুলো আলমারি ভেঙ্গে তছনছ করে দিয়েছে চোর চক্রটি। চুরির ঘটনাটি ইতোমধ্যে বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সভাপতি, নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাধবদী থানা, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান, নরসিংদী জেলা এডিসি আইসিটি, নরসিংদী জেলা সহকারী প্রোগ্রামার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে অবগত করেছি।
উল্লেখ্য যে, গত কয়েকদিনে মাধবদীর নুরালাপুর ইউনিয়নেই অবস্থিত গদাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিদিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোর্দ্দনওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনার অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ চুরির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে চিন্তিত সাধারন জনতা।

 

মোঃ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.