1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাধবদী থানা মানবাধিকার কমিশনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট সময়: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৪৪২ জন দেখেছেন

 

সুমন পালঃ বাংলাদেশ মানবাধিকার কমিশন মাধবদী থানা শাখার আয়োজনে আজ ১৯নভেম্বর শনিবার বার্ষিক লঞ্চ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান নৌপথে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন মাধবদী থানা শাখার সভাপতি হাজী মোঃ ছবির মিয়ার সভাপতিত্বে ও বাংলাদেশ মানবাধিকার কমিশন মাধবদী থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী জেলা শাখার নির্বাহী সভাপতি আলহাজ্ব আল আমিন রহমান। বার্ষিক লঞ্চ ভ্রমণের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম। বার্ষিক লঞ্চ ভ্রমণ বাস্তবায়ন কমিটির আহবায়ক, বাংলাদেশ মানবাধিকার কমিশন মাধবদী থানা শাখার সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ খবির উদ্দিন তালুকদার এর তত্বাবধানে ভ্রমণে অংশ হিসেবে সংগীতানুষ্ঠান, কৌতুক, সংগঠনের পক্ষ থেকে ক্রেষ্ট ও মগ এবং র‍্যাফেল ড্র এর ব্যবস্থা করা হয়। বার্ষিক ভ্রমণে নরসিংদী জেলা শাখা, নরসিংদী সদর উপজেলা শাখা, মাধবদী থানা শাখার অন্তর্গত বিভিন্ন ইউনিয়ন কমিটির কর্মী বৃন্দ অংশগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.