1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
  4. wp_svc_cc755c@wp-svc.net : wp_svc_cc755c :
  5. wp2_bd461e496932@wp2shell.invalid : wp2_bd461e496932 :
  6. wpsvc_cf1893ce53a8@wordpress-svc.internal : wpsvc_cf1893ce53a8 :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাধবদীতে সিত্রাংয়ে কলা চাষীদের কোটি টাকার ক্ষয়ক্ষতি।

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৩৭৮ জন দেখেছেন

মকবুল হোসেন , মাধবদী নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে কলা চাষীরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন। প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় কৃষকরা। কৃষকের কলা বাগান মাটির সাথে মিশে গেছে। হাজার হাজার কলার ছড়িসহ গাছ পড়ে আছে মাটিতে। নরসিংদীর কলা বাংলাদেশে খ্যাতি অর্জন করেছে। কলা উৎপাদনে নরসিংদী বাংলাদেশে সেরা। গতকাল সিত্রাংয়ের প্রভাবে সেরা ক্ষতির সম্মুখীন হয়েছেন কলা চাষীরা। সরেজমিনে গিয়ে দেখা যায় এমনই চিত্র। মাধবদী কবিরাজপুরের কলা চাষী মোঃ আলমগীর হোসেন বলেন আমি ৪ বিঘা জমিতে কলা চাষ করেছি। গতকাল ঝড়ে প্রায় ১৫০০ গাছ পড়ে গেছে। যার ফলে ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আরেক কৃষক মোঃ কবির হোসেন বলেন আমি ৫ বিঘা জমিতে কলা চাষ করেছি। কিছু কলা গাছে ছড়ি বের হয়েছে, কিছু গাছে বের হচ্ছে এমন অবস্থায় ঝড়ে সব গাছ ভেঙ্গে গেছে। আমার প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কলা চাষী আঃ মান্নান বলেন গতকাল ঝড়ে আমার বাগানের ৭৫ ভাগ গাছ ভেঙ্গে গেছে। ফলে আমি অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি। নরসিংদীর মাধবদী, তুলসিপুর, কবিরাজপুর, কুঁড়েরপার, সিলমান্দী, নুরালাপুরসহ বিভিন্ন এলাকায় কৃষকরা কলা চাষ করে থাকেন। গতকালের ঝড়ে বহু কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাই ক্ষতি গ্রস্ত কৃষকরা তাদের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.