1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন মাধবদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জুয়েল টেক্সটাইল। ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা

মাধবদীতে প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিনে ৭৬টি গাছের চারা রোপন করলেন নরসিংদী জেলা সবুজ পরিবেশ আন্দোলন।

  • আপডেট সময়: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯১ জন দেখেছেন

 

সুমন পালঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় সবুজ পরিবেশ আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন এর নির্দেশনায় নরসিংদী জেলা সবুজ পরিবেশ আন্দোলন এর পক্ষ থেকে মাধবদী মহাবিদ্যালয় প্রাঙ্গণে ৭৬টি ফলজ্ বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে আজ সকাল ১১টায়।
নরসিংদী জেলা সবুজ পরিবেশ আন্দোলন এর সভাপতি প্রফেঃ ড. শেখ আবুল হোসেন হানিফ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মাধবদী মহাবিদ্যালয় কলেজ এর অধ্যক্ষ দীলিপ কুমার চক্রবর্তী, মাধবদী মহাবিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হাফিজুর রহমান (ভিপি হাফেজ), সমীর দেবনাথ, নরসিংদী জেলা সবুজ পরিবেশ আন্দোলন এর সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন, সহ সভাপতি মতিন ভূইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী খবির উদ্দিন তালুকদার, মোঃ মহসিন মোল্লা, মাধবদী থানা সবুজ পরিবেশ আন্দোলন এর সাধারণ সম্পাদক আবু দাউদ সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।
এসময় বক্তারা বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভরসাম্য রক্ষায় সবুজ বনায়ন ও প্রচুর পরিমানে গাছের চারা রোপনের আহবান জানান।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.