1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ।  মাধবদীর মেহেরপাড়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন… আশরাফ ভূইয়া নাতি সড়ক দূর্ঘটনায় আহত হবার খবরে পেয়ে দাদির মৃত্যু ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নরসিংদীতে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময়: রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২৯১ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়া:

নরসিংদীতে শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল সাড়ে ৩টায় নরসিংদী পৌরসভার সামনে স্বাধীনতা চত্বরে নরসিংদী সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতিক) এর আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতিক)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্ঠামন্ডলীর সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও শ্রম মন্ত্রনালয়ে সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান, নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঞা, মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, বেলাবো উপজেলা পরিষদের চেয়ারম্যান সমশের জামান ভূইয়া লিটন, মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খাদেমুল ইসলাম ফয়সালসহ জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ। সভায় বক্তাগণ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘটে যাওয়া অমানবিকভাবে স্বাধীনতার স্থপতী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকলকে হত্যার প্রতিবাদ জানান । পাশাপাশি শোককে শক্তিতে রুপান্তর করার আহবান জানান।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.