1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত

  • আপডেট সময়: শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২৪ জন দেখেছেন

 

ভ্রাম্যমান প্রতিনিধি : নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তামজিদ (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। সে উপজেলার মূতিউল্লাহ ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম খোকন মিয়া (৩৫) ।

খবরে প্রকাশ, শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে ইউনিয়নের বুদিয়ামারা চম্পকনগর বালুরমাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকেলে তার চাচার কাজে সাহায্য করে চকলেট খাওয়ার জন্য দোকানে যাবার পথে চম্পকনগর বালুরমাঠ এলাকার সড়কে অপরদিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এ সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যান।

পরে খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ও এলাকাবাসী ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সেই সাথে ঘাতক ট্রাক্টর চালকে আটক করে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে পাওয়ার ট্রাক্টর জব্দ ও ঘাতক চালককে আটক করেন।

মূতিউল্লাহ ভুইয়া উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পের পুলিশ পরিদর্শক এএসআই হামিদুর ইসলাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরসহ চালককে আটক করা হয়েছে সেই সাথে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। উর্ধ্বতন কর্মকর্তার পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.