1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পলাশে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৩৮১ জন দেখেছেন

 

নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ আগামী ২২ জানুয়ারী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নরসিংদী জেলা শাখার সন্মেলনকে সার্থক করার লক্ষ্যে পলাশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক বর্ধিত সভা শনিবার (১জানুয়ারী)বিকেলে পলাশ বাসস্ট্যান্ড উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির মনির।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পলাশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, নরসিংদী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দীন মোহাম্মদ দীপু,সাধারণ সম্পাদক বাবু রঞ্জন কুমার সাহা,সন্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক এনায়েত উল্লহ ও সদস্য সচিব কামরুজ্জামান সানি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পলাশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক বি এম আওলাদ হোসেন ভূইয়া শেখর, সাংগঠনিক সম্পাদক নাসিম আজাদ, সামসাদ আলম কৌশিক আহমেদ নয়ন ও সায়েদুল আলম মাসুম প্রমুখ।

#
নাসিম আজাদ
০১.০১.২০২২
পলাশ, নরসিংদী।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.