
সুমন পালঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নরসিংদী জেলা কার্যালয়ের উদ্যোগে বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা-কর্মচারী, আনসার ব্যাটালিয়ন, অঙ্গীভূত আনসার এবং ভাতাতোভোগী সদস্য-সদস্যাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর রবিবার নরসিংদী জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষণ শেডে এই সভার আয়োজন করা হয়।
নরসিংদী জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম (বিএএমএস) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো: আসাদুজ্জামান গনী, বিভিএম, পিভিএমএস।
মতবিনিময় সভায় নরসিংদী জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষা ও গ্রামীণ উন্নয়নে বাহিনীর ভূমিকা এবং সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত সভায় জেলা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নরসিংদী জেলার বিভিন্ন পদবীর কর্মকর্তা, কর্মচারী এবং আনসার ও ভিডিপির মাঠপর্যায়ের সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঠপর্যায়ের সদস্যদের কাজের গতিশীলতা ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলার ভাতাভোগী আনসার ও ভিডিপি দলনেতা ও সদস্যদের মাঝে এই বাইসাইকেলগুলো হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, এই বাইসাইকেল বিতরণের ফলে মাঠপর্যায়ে তথ্য আদান-প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর যোগাযোগ ও টহল কার্যক্রম আরও দ্রুত ও বেগবান হবে।