1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. [email protected] : root :
শিরোনাম : :
সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত

মাধবদীর পাইকারচরে পুনরায় নৌকার মাঝি হলেন বর্তমান -ইউপি চেয়ারম্যান আবুল হাশেম

  • আপডেট সময়: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৪৯১ জন দেখেছেন

হুমায়ুন মিয়া নরসিংদী ঃ নরসিংদী জেলার মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল হাশেম কে পুনরায় নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে।

এবিষয়ে তিনি সাংবাদিকদের বলেন – আমি আজ আনন্দিত ও কৃতজ্ঞ। গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড আমাকে পাইকারচর ইউনিয়নের নৌকার মনোনয়ন দেওয়ায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দলের নেতৃবৃন্দের প্রতি আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি নরসিংদী সদর এর মাননীয় এম পি মহোদয় ( সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী লেঃকঃ অবঃ) নজরুল ইসলাম হিরো বীর প্রতীকের প্রতি। আমি বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী এবং বঙ্গবন্ধুর যোগ্য কন্যা শেখ হাসিনার প্রতি।

পাইকারচর ইউনিয়নের সকল স্তরের উন্নয়ন অব্যাহত রাখতে তারা যে আমার প্রতি বিশ্বাস রেখেছেন তার মর্যাদা আমি রাখবো উন্নয়ন দিয়ে। পাইকারচর ইউনিয়ন হবে চাঁদাবাজী ও সন্ত্রাসী মুক্ত ইউনিয়ন।

আমি কথায় নয় কাজে বিশ্বাসী। তাই কাজের মাধ্যমেই আমি ভবিষ্যতে তার প্রমাণ রাখবো।

তিনি বললেন -পাইকারচর ইউনিয়নবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা সব সময় ই আমার পাশে দাড়িয়েছে। আমার কর্মী সমর্থকদের বলবো প্রাথমিক বিজয় লাভ করেছেন কিন্তু চূড়ান্ত বিজয়ের আগে ঘরে ফিরা যাবে না। আপনারা প্রত্যেকেই এক একজন হাশেম চেয়ারম্যান হয়ে নৌকার ভোট চাইবেন প্রতিটি ঘরে ঘরে, ব্যক্তির কাছে। আমরা কাজ আর ভালবাসা দিয়ে পাইকারচর ইউনিয়নবাসীর মন জয় করেছি এবং তা অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন- আমি পাইকারচর ইউনিয়নের সমস্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দ কে উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন আমরা নৌকার বিজয় নিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করি। আমি শান্তি, ঐক্য এবং বন্ধুত্বে বিশ্বাসী।

যারা বঙ্গবন্ধুর নৌকা করেন তারা কখনো কোন অবস্থাতেই নৌকার বিরুদ্ধে যেতে পারে না কারণ এই নৌকা বঙ্গবন্ধুর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং মুক্তি যুদ্ধের নৌকা।

পাইকারচর ইউনিয়ন কে মডেল ইউনিয়নে রূপান্তর করার প্রতিশ্রুতি ও তিনি পুনঃব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.