1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন

চরদিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়: সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৪০৯ জন দেখেছেন

সুমন পালঃ নরসিংদী সদর উপজেলা চরদিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। চরদিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গত ৪ অক্টোবর বেলা ১১টায় চরদিঘলদী ইউনিয়নের অনন্তরামপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য লেঃ কর্ণেল(অবঃ) নজরুল ইসলাম হিরু (বীর প্রতিক)। সভাপতিত্ব করেন চরদিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নরসিংদী সদর আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ আফতাব উদ্দিন ভূইয়া, মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক, মাধবদী থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আলাউদ্দিন আল আজাদ। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন মোল্লা, কেন্দ্রীয় তাতীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মোনতাজ উদ্দিন ভূইয়া, জেলা আওয়ামী শ্রমিকলীগ নেতা মোঃ রিপন সরকার, পাইকারচর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, নুরালাপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ খাদেমুল ইসলাম ফয়সাল, আলোকবালী ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিপু, চরদিঘলদী ইউনিয়ন চেয়ারম্যান আবু মনসুর সরকার, সাবেক চেয়ারম্যান খোকন সরকার, নরসিংদী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক এস এম সেলিম সিকু, মাধবদী শহর যুবলীগের সভাপতি মোঃ সাইদুর রহমান পাশা, নুরালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সানাউল্লাহ মোল্লা প্রমূখ। বর্ধিত সভায় কাউন্সিলের মাধ্যমে আসন্ন চরদিঘলদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ জন প্রার্থীর নাম নির্ধারন করা হয়। প্রার্থী হিসেবে নির্বাচিতরা হলেন বর্তমান চেয়ারম্যান আবু মনসুর সরকার, সাবেক চেয়ারম্যান খোকন সরকার, চরদিঘলদী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আমির হোসেন।
##

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.