1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব ব্যাংক এর সহায়তায় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

চোরাই মোটর সাইকেল বিক্রির দায়ে ফয়সাল কারাগারে

  • আপডেট সময়: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৮০৫ জন দেখেছেন

মাধবদী সংবাদদাতা ঃ নরসিংদী জেলার মাধবদী থানা পুলিশ মধ্যবিরামপুর থেকে চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে। মামলা সূত্রে জানাযায়, মাধবদী থানার মধ্যবিরামপুর এলাকার ওমর ফারুক এর ছেলে মোঃ ফয়সাল(২০)। ফয়সাল মোটর সাইকেল চোর চক্রের অন্যতম সদস্য। সে বিভিন্ন সময় বিভিন্ন ঠিকানা ব্যবহার করে মামলা থেকে পার পেয়ে যায়। সে দীর্ঘদিন যাবৎ লোক মারফত চোরাইকৃত মোটর সাইকেল নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানা পুলিশ ফয়সালের বাসার নিচ থেকে মোটর সাইকেলের সামনে ও পেছনে পুলিশ লেখা (রয়েল এনফিন্ড) ব্রান্ডের একটি মোটর সাইকেল উদ্ধার করে। এসময় গাড়ির কাগজপত্র দেখাতে বললে তারা কোন কাগজপত্র দেখাতে পারে নি। পুলিশের উপস্থিতি টেরপেয়ে মোটর বাইকের মালিক ফয়সাল পালিয়ে যায়। পরে পুলিশ মোটর সাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনা জানতে পেরে সাংবাদিকরা ফয়সালের বাসায় গেলে ফয়সালের মা ও তার বোন সংবাদ কর্মীদের সাথে রুঢ় আচরণ করে এবং মাধবদীর বেশ কয়েকজন সাংবাদিকদের পরিচয় দিয়ে বলে আমাদের কে কিছুই করতে পারবে না পুলিশ ও সাংবাদিক। খোঁজ নিয়ে জানাযায় ওমর ফারুকের বাড়ি নোয়াখালী জেলায়। সে রসুলপুর মৃত আব্দুল মজিদ মেম্বারের মেয়ে মোসাঃ শিখার স্বামী। বিরামপুর মহল্লাবাসী জানায়, ওমর ফারুক একজন এলাকার চিহিৃত সুদী ব্যবসায়ী। ফয়সাল বর্তমানে নরসিংদী জেলা কারগারে রয়েছে। পুলিশ তার বিরোদ্ধে অনুসন্ধান অব্যাহত রেখেছে বলে জানাযায়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.