1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল এতিম শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে হাজী মোঃ বশির আহমেদ নরসিংদীতে নিহত জোনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিলেন সিলমান্দী ইউনিয়ন জামায়াতের আমীর জহির আহমেদ। মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন মাধবদীতে হৃদয় বাংলা যুব সংঘের ইফতার মাহফিল মহিলা শাখার আয়োজনে মাধবদীতে মানববন্ধন বড় কর্তাকে খুশি করলেই মিলছে সংযোগ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি- ১ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন’-এর ইফতার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান। নরসিংদী-২ আসনের মেহেরপাড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আবদুল মঈন খানের সমর্থনে উঠান বৈঠক ও গনসংযোগ। 

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমবায় দিবস উদযাপন

  • আপডেট সময়: শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩৩৮ জন দেখেছেন

নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ” বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন ” মুল প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে শনিবার (৬ নভেম্বর) সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে “বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, সহকারী কমিশনার (ভূমি) সিল্ভিয়া স্নিগ্ধা,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু নাদির এস এ সিদ্দিকী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার নাছিমা শাহীন, মোস্তাফিজুর রহমান, আবু হানিফ ও তাপস কুমার দে প্রমুখ।

#
নাসিম আজাদ
০৬.১১.২০২১

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.