1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর আওতায় মাধবদী পৌরসভায় কর্মশালা অনুষ্ঠিত মাধবদীতে মাদক বিরোধী প্রতিবাদ সভা মাধবদীতে ৪৭০ ক্যান বিয়ারসহ গ্রেফতার-১ মাধবদীতে মাওলানা সৈয়দ ইব্রাহিম আল হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবদীতে পার্শ্ববর্তী গ্রামবাসীদের ওপর ‘হুমকি ও বৈষম্যের’ প্রতিবাদে বিক্ষোভ গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ মাধবদীর পাঁচদোনায় ট্রাক চাপায় পথচারী নিহত বিদ্যাবাড়ি’র ইফতার আয়োজন মাধবদী এস.পি ইনষ্টিটিউশন ২০০৩ ব্যাচের ইফতার মাহফিল

মেঘনার ভাঙন রোধে বালু উত্তোলন বন্ধের দাবিতে নরসিংদীতে মানববন্ধন

  • আপডেট সময়: সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩৭০ জন দেখেছেন

নাসিম আজাদ, নরসিংদী প্রতিনিধিঃনরসিংদীর রায়পুরার চাঁনপুরে নদী ভাঙ্গন থেকে গ্রাম রক্ষার জন্য মেঘনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১১ অক্টোবর) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। এতে চাঁনপুর ইউনিয়নের বিভিন্ন পেশার তিন শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি দেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, চাঁনপুর ইউনিয়নের মাঝের চর মৌজায় দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে বালু মহাল সৃষ্টি করে ইজারা দিয়েছে জেলা প্রশাসন। ১৫-১৬ বছর ধরে ইজারাদাররা নির্ধারিত স্থান ছাড়াও তাদের ইচ্ছেমাফিক যত্রতত্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে রায়পুরা, চাঁনপুর ও পাড়াতলি ইউনিয়নের তিন গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রতি বছরই মাঝেরচর গ্রামের বাড়িঘর ও কৃষিজমি নদী গর্ভে বিলীন হচ্ছে। বাড়িঘর হারিয়ে নি:স্ব হচ্ছেন গ্রামের মানুষ। বালু উত্তোলন বন্ধের জন্য একাধিকবার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট লিখিত আবেদন জানালেও কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। মানববন্ধন থেকে অবিলম্বে বালু মহালের নামে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবি জানানো হয়।
মাঝেরচর গ্রামের বাসিন্দা মুফতি আল আমিন বলেন, ১৫-১৬ বছর ধরে মেঘনা নদীতে ২৫-৩০টি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে রায়পুরা, চাঁনপুর ও পাড়াতলি ইউনিয়নের ছোটাবন, বাখরনগর ও সুলতানপুর গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বালু উত্তোলন বন্ধ না হওয়ায় তিন ইউনিয়নের আরও ৬/৭টি গ্রামের জমি, বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হতে পারে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চানপুর ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন, মাঝেরচর গ্রামের শিক্ষক কাউছার মাহমুদ, কৃষক সাফি উদ্দিন প্রমুখ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.