1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
  3. admin@wordpress.com : root :
শিরোনাম : :
মাধবদী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত মাধবদীতে মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত সিআরবি ভাংগা ইউনিয়ন শাখা কমিটির শপথ পাঠ আইডি কার্ড বিতরণ ২০২৬ইং অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে “রিক” এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা মেহেরপাড়া থেকে মাদকসহ একজন আটক মাধবদী পৌর এলাকায় প্রশাসকের তত্বাবধানে কোরবানির বর্জ্য অপসারণ মাধবদীতে চাঁদা না দেওয়ায় নির্মানাধীন দেয়াল ভাংচুর ও মালামাল চুরির অভিযোগ। মাধবদীর চরদিঘলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আজিজুলের নাম ঘোষণা মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত মাধবদীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাধবদীতে প্রতিবন্ধী ও তার পরিবারকে আগুনে পুড়িয়ে মারার হুমকি

  • আপডেট সময়: সোমবার, ২০ মে, ২০২৪
  • ৩৪৭ জন দেখেছেন

সুমন পালঃ
নরসিংদী সদর উপজেলাধীন মাধবদী থানার ভগিরথপুর গ্রামে প্রতিবন্ধী ও তার পরিবারের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে। মাধবদী থানায় অভিযোগ থেকে জানাযায়, প্রতিবন্ধী মোঃ নজরুল ইসলাম এর সহিত একই এলাকার নুরুল হক এর ছেলে মোঃ বশির মিয়ার জমি সংক্রান্ত বিরোধের জেরধরে গত ১৯/৫/২৪ইং দুপুরে বাড়ির ছাদ নির্মাণের জন্য রাজমিস্ত্রী কাজ শুরু করলে বশির মিয়া সহ ৪/৫ জন কাজে বাধা প্রদান করে এবং সেন্টারিং এর কাঠ,বাঁশ খুলে ফেলে দেয়। এসময় রাজমিস্ত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করতে চেষ্টা করে। এসময় বশির মিয়া জোরপূর্বক ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার এবং মোবাইল নিয়ে যায়। এক পর্যায়ে নজরুল ইসলামের স্ত্রী ও সন্তানদের ঘরের ভিতরে রেখে বাহির থেকে তালা লাগিয়ে দেয়। এমনকি তাদেরকে আগুনে পুড়িয়ে মারার হুমকি দেয়। প্রতিবন্ধী নজরুল ইসলাম বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। মোঃ নজরুল ইসলাম পঙ্গু জীবন নিয়ে স্ত্রী ও সন্তানদের জীবনের নিরাপত্তা চেয়ে আইনী সহযোগিতা কামনা করছে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.